এই গরমে বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু আম পোড়ার সরবত - The News Lion

এই গরমে বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু আম পোড়ার সরবত

 


দি নিউজ লায়ন;   

উপকরণ: 

কাঁচা আম, 

এক টেবিল চামচ বিট লবণ,

ধনে পাতা কিছুটা, 

কাঁচা লঙ্কা, ৩ টি  

চিনি পরিমাণ মতো, 

সামান্য কালো জিরা,

 ১ টেবিল চামচ পাতি লেবুর রস, 

ফ্রিজের ঠান্ডা জল।     


প্রণালি: 

প্রথমেই ব্লেন্ডারে ধনে পাতা ও কাঁচা লঙ্কা ও সামান্য জল দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিন। এবার গ্যাস জ্বালিয়ে ৩ টি কাঁচা আম গ্যাসের আগুনে ভালো করে পুড়িয়ে নিন। আম গুলো একটু ঠাণ্ডা হয়ে গেলে এক বাটি জলে আম গুলি কিছুক্ষণ ডুবিয়ে হাত দিয়ে খোসা ছাড়িয়ে নিন । এবার হাত দিয়ে চেপে আম থেকে আটি আলাদা করুন। এবার আলাদা করা আম গুলি ব্লেন্ডারে দিয়ে দিন।


ধনে পাতা ও লঙ্কার মিশ্রণ ব্লেন্ডারে ঢেলে দিন। এবার এক টেবিল চামচ বিট লবণ, পরিমান মতো চিনি, সামান্য কালোজিরা ও এক টেবিল চামচ পাতিলেবুর রস ও ফ্রিজের ঠান্ডা জল দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিন। ব্লেন্ড করা হয়ে গেলেই আপনার আম পোড়া সরবত সম্পূর্ন তৈরী নয়।  এবার গ্লাসে বরফ দিয়ে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.